সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৬ কোম্পানির দরপতন হয়েছে। আর টপটেন লুজার তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট্রোলিয়াম, আইবিবিএল বন্ড, গ্রামীণফোন, প্রিমিয়ার ব্যাংক, এআইবিএল পারপেচ্যুয়াল বন্ড ও ডিবিএল পারপেচ্যুয়াল বন্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা পেট্রোলিয়াম
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১০.২৮ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২১৪ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে ১৯২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

২০২৫ সালে কোম্পানিটি ২০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
আইবিবিএল পারপেচ্যুয়াল বন্ড
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৫.১৫ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৬৭৯ টাকা। সপ্তাহ শেষে ৬৪৪ টাকা লেনদেন হয়েছে।
২০২৪ সালে বন্ডটি ৯.২৮ শতাংশ মুনাফা দিয়েছিল।
গ্রামীণফোন
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৪.৮৪ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২৭৯ টাকা। সপ্তাহ শেষে ২৬৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৫ সালে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
প্রিমিয়ার ব্যাংক
সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৪.৪৪ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪ টাকা ৫০ পয়সা। সপ্তাহ শেষে ৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানিটি ২০২৪ সালে কোন লভ্যাংশ দেয়নি।
এছাড়া লুজার তালিকায় থাকা এআইবিএল পারপেচ্যুয়াল বন্ডের ৪.৪৩ শতাংশ, ডিবিএল পারপেচ্যুয়াল বন্ডের ৩.৭৩ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















