ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ, শনিবার, সকাল ১০:৩০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৪-২০২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারগণের জন্য শূন্য লভ্যাংশ অনুমোদন করা হয়। আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা বোর্ড এর অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।