ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিমটেক্স ইনডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ১৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৮৮৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মুন্নু ফেব্রিক্স ১১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুড ১১ কোটি ৫৯ লাখ, ডমিনেজ স্টিল ১০ কোটি ৬৯ লাখ, একমি পেস্টিসাইডস ৯ কোটি ৩৩ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৮ কোটি ৪৫ লাখ, লাভেলো আইসক্রিম ৮ কোটি ১৪ লাখ, খান ব্রাদার্স ৮ কোটি ১০ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















