ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গ্রামীণফোন ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সোনালী লাইফ ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ১ কোটি ৮৩ লাখ ও উত্তরা ব্যাংক ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ