পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ ডিসেম্বর বিকাল ৩টায় বন্ডটির ট্রাস্ট্রি সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় বন্ডটির ২৮ ডিসেম্বর,২০২৫ থেকে ২৭ জুন,২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের মুনাফা ঘোষণা করা হবে।
আগের বছর বন্ডটি ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ মুনাফা দিয়েছিল।
বিজনেস আই/



















