ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৩:২১ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৬ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, মুন্নু ফেব্রিক্স, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও ইনটেক লিমিটেড।

দেশবন্ধু পলিমার

বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা  ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৪০ পয়সা থেকে ১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ২০ পয়সা থেকে ২৫ টাকা ১০ পরযন্ত লেনদেন হয়।

মুন্নু ফেব্রিক্স

কোম্পানিটির ১ টাকা ৮০ পয়সা বা ৮.৬১ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা  থেকে ২২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২৩ টাকা ৮০ পরযন্ত লেনদেন হয়।

শেপার্ড ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির ১ টাকা বা ৭.৫২ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৪০ পয়সা থেকে  ১৪  টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৮০ থেকে ২০ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

কোম্পানিটির ১ টাকা ১০ পয়সা বা ৭.০৫ শতাংশ দর বেড়ে  তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৪০ পয়সা থেকে ১৬ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৫০ পয়সা থেকে ৩১ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া কপারটেক ইন্ডাস্ট্রিজের ৬.৯৫ শতাংশ ও ইনটেক লিমিটেডর ৬.৭৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ