ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

জিএসপি ফিন্যান্সের এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী কোম্পানিটির ৩০তম এজিএম যা আগামী ১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে সভা স্থগিত করা হলো, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য কোম্পানিটি প্রকাশ করেনি।

এই এজিএম-এ ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ডসহ কোম্পানির বার্ষিক আর্থিক হিসাব ও গুরুত্বপূর্ণ এজেন্ডা অনুমোদনের কথা ছিল। এজিএম স্থগিত হওয়ায় ডিভিডেন্ড অনুমোদন এবং বিতরণের প্রক্রিয়া সাময়িকভাবে বিলম্বিত হবে।

পরবর্তীতে এজিএমের নতুন তারিখ যথাসময়ে শেয়ারহোল্ডারদের জানানো হবে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ