ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টিই রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড
বুধবার ফান্ডটির ইউনিট দর ১০ পয়সা বা ৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা থেকে ৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ১০ পয়সা বা ৩.৭০ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ২ টাকা ৭০ পয়সা থেকে ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড
কোম্পানিটির ১০ পয়সা বা ৩.৫৭ শতাংশ দর বেড়ে তালিকার ৭ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ২ টাকা ৯০ পয়সা থেকে ৩ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ১০ পয়সা বা ৩.৩৩ শতাংশ দর বেড়ে তালিকার ৮ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা থেকে ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ৫০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিজনেস আই/


















