ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৭ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টকার অংকে লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৫ কোটি ৮৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৫৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, দর কমেছে ২২৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















