এই বছরের সবচেয়ে স্টাইলিশ সেলিব্রিটিদের তালিকা প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এই তালিকায় নাম রয়েছে বলিউডের শাহরুখ খানেরও। বিশ্বের ৬৭জন স্টাইলিশ সেলিব্রিটির তালিকায় রয়েছে উঠে এসেছে তার নাম।
শাহরুখের পাশাপাশি এই তালিকায় রয়েছেন সাবরিনা কার্পেন্টার, ডচি, ওয়ালটন গগিন্স, জেনিফার লরেন্স, শাই গর্জিয়াস-আলেকজান্ডার, কোল এসকোলা এবং নোয়া ওয়াইলের নাম।
এই তালিকাটি বিশ্বজুড়ে তাদের সম্মান জানায় যারা ফ্যাশন, চেহারা এবং ব্যক্তিগত স্টাইলের মাধ্যমে দ্য ম্যাজিক অফ মেট গালায় উপস্থিতি হয়েছিলেন। ৬০ বছর বয়সী অভিনেতা এই বছর তার মেট গালায় ডেবিউর জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন।
শাহরুখ খানকে সামনে দেখা যাবে ‘কিং’ ছবিতে। ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান।
শাহরুখ ও সুহানা ছাড়াও ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। পাঠানের পর দ্বিতীয়বারের মতো শাহরুখ খানের সঙ্গে পর্দায় ম্যাজিক তৈরি করে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দকে।