ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন

ব্লকে প্যারামাউন্ট টেক্সটাইলের বড় লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট  ৫১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের। এদিন কোম্পানিটির ২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গ্রামীণফোন ৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বার্জার পেইন্টস ৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ১ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২ কোটি ১০ লাখ, সিটি জেনারেল ইন্ষ্যুরেন্সের ১ কোটি ৮২ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৫২ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৫৫ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ১ কোটি ১১ লাখ, শাহজিবাজার পাওয়ার ১ কোটি ১১ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ৯২ লাখ ও ইউনিলিভার কনজিউমার ১  কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ