পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আগামীকাল ১০ ডিসেম্বর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ কেবলস ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ মঙ্গলবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।
বিজনেস আই/