ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন

স্ট্যার এডহেসিভের বোনাস লভ্যাংশে সম্মতি

পুঁজিবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি স্টার অ্যাডহেসিভ লিমিটেড ঘোষিত ৫০ শতাংশ স্টক লভ্যাংশে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (৮ ডিসেম্বর) বিএসইসি এক চিঠিতে কোম্পানিকে এই তথ্য জানিয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত স্টার অ্যাডহেসিভ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের ৬২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ছিল ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫০ শতাংশ বোনাস।

বিধি অনুসারে, কোনো কোম্পানি বোনাস তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।

আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করলে বোনাস শেয়ার প্রাপ্তির এখতিয়ার নির্ধারণে কোম্পানিটি রেকর্ড তারিখ ঘোষণা করবে। ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল বোনাস পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ