ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির ৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপেন ২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
শ্যামপুর সুগার ১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্রাক ব্যাংক ১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো ফার্মা ১ কোটি ৩৬ লাখ, ডমিনেজ স্টিল ১ কোটি ৩৮ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















