ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন। ১০ দিনের সফরের জন্য সোমবার যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। জায়েদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি।
দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রয়েছেন জায়েদ খান।
কখনো তাকে দেখা যায় কানাডায়, কখনো যুক্তরাষ্ট্রে। বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সরব উপস্থিতিও রয়েছে তার। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে আর দেশে ফেরেননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-য় নিয়মিত উপস্থাপনাও করছেন।

তারকাদের নিয়ে তার এই অনুষ্ঠান ইতোমধ্যেই বেশ আলোচিত।


















