পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ জানিয়েছে। ব্যাংকটির এজিএম আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর উচ্চ আদালত থেকে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি পেয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ইসলামী ব্যাংক শেয়ার নিষ্পত্তির সমস্যা সম্পর্কিত বিচারাধীন হাইকোর্টে মামলার কারণে সময়মতো এজিএম অনুষ্ঠিত হতে পারেনি।
বিজনেস আই/