বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি-এর কর্মকর্তাদের জন্য আয়োজিত এক মাসব্যাপী ‘Fundamentals on Trading & Technical Analysis’ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিআইসিএম-এর মাল্টিপারপাস হলে ১৫ নভেম্বর প্রশিক্ষণ শুরু হয়ে ০৬ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন বিআইসিএম-এর শিক্ষকবৃন্দ—সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা এবং অন্যান্য রিসোর্স পার্সন।
লংকাবাংলা সিকিউরিটিজ ও বিআইসিএম-এর মধ্যে বিদ্যমান ২ বছরের প্রশিক্ষণ অংশীদারিত্বের আওতায় এই বিশেষায়িত কোর্সটি আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের বাজার বিশ্লেষণ, ট্রেডিং জ্ঞান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, যা গ্রাহকসেবা আরও উন্নত করতে সহায়তা করবে