ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রহিম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, নিটল ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
রহিমা ফুড
সোমবার কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১২৬ টাকা ৭০ পয়সা থেকে ১৩৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৪ টাকা ৬০ পয়সা থেকে ১৭৪ টাকা পরযন্ত লেনদেন হয়।

এশিয়াটিক ল্যাবরেটরিজ
কোম্পানিটির ৪ টাকা ১০ পয়সা বা ৮.১২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫০ টাকা থেকে ৫৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৮০ পয়সা থেকে ৬৫ টাকা পরযন্ত লেনদেন হয়।
রহিম টেক্সটাইল
কোম্পানিটির ৯ টাকা ৭০ পয়সা বা ৫.৪৮ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৭২ টাকা থেকে ১৯২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯৯ টাকা থেকে ২১৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
প্যারামাউন্ট টেক্সটাইল
কোম্পানিটির ২ টাকা ৩০ পয়সা বা ৪.৭০ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৯ টাকা ৫০ পয়সা থেকে ৫১ টাকা ৫০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা ৮০ পয়সা থেকে ৬১ টাকা পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া নিটল ইন্স্যুরেন্সের ১.৫৬ শতাংশ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭.১৬ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















