ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন

সূচকের উত্থান-পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪০ কোম্পানির দর কমেছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৮৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ০০৫ পয়েন্ট  কমে অবস্থান করছে ১ হাজার  ২৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ১৪৪টির, দর কমেছে  ১৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৬ কোটি ৩৩ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ