সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে আস্থা দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের। গত সপ্তাহে টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’জেড’ ক্যাটাগরির ৫ দুর্বল কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- জিলবাংলা সুগার মিলস, স্ট্যান্ডার্ড সিরামিকস, বিডি ওয়েল্ডিং ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
জিলবাংলা
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬০.৩২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮২ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ১৩২ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

দীর্গদিন কোম্পানিটি কোন লভ্যাংশ দেয়না। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির ৬৪৪ কোটি ৪ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে।
স্ট্যান্ডার্ড সিরামিকস
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৬৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬০ দশমিক ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৭১ টাকা ৩০ পয়সা দাঁড়িয়েছে।
বর্তমানে কোম্পানিটির ৩২ কোটি ৩৮ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান রয়েছে। কোম্পানিটি ২০২২ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না।
খুলনা প্রিন্টিং
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৪১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ১৮ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।
বর্তমানে কোম্পানিটির ৮৬ কোটি ৬৬ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান রয়েছে। কোম্পানিটি ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না।
বিডি ওয়েল্ডিং
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২.৫০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ১০ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৯ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না।
তাল্লু স্পিনিং
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯. ৮০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ৫ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০১৫ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় না।
বিজনেস আই/


















