পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়াহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেবে না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭১ টাকা ৮৯ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তথ্য পরবর্তীতে জানাবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।
বিজনেস আই/