ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ রয়েছে প্রকৌশল খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এই খাতে ১৩.৭ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১০.৩ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- জ্বালানি-বিদ্যুৎ খাতে ৯.৮ শতাংশ, খাদ্য খাতে ৯.৬ শতাংশ, ব্যাংক খাতে ৬.২ শতাংশ,বিবিধ খাতে ৬.১ শতাংশ, সাধারণ বিমা খাতে৫.২ শতাংশ, কাগজ খাতে ৪.৬ শতাংশ, আইটি খাতে ৪.১ শতাংশ, জীবন বীমা খাতে ৩.৭ শতাংশ,সেবা খাতে ২.৪ শতাংশ,আর্থিক খাতে ১.৭ শতাংশ, সিরামিক খাতে ১.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.১ শতাংশ,পাট খাতে ১ শতাংশ, ট্যানারি খাতে ১ শতাংশ ও সিমেন্ট খাতে দশমিক ৪ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আই/