ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড সিরাসিকস, জিলবাংলা সুগার মিলস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টা ৫৮ মিনিট পরযন্ত ডিএসইতে জিএলবাংলা সুগার মিলসের স্ক্রিনে ৩ হাজার ৫৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে বিডি থাই ফুডসের স্ক্রিনে ১০ লাখ ৩১ হাজার ১২১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে স্ট্যান্ডার্ড সিরামিকসের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/


















