পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির লেনদেন আগামীকাল ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, সিলভা ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আনোয়ার গ্যালভানাইজিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এনার্জি প্যাক পাওয়ার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বুধবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ৭ ডিসেম্বর, রবিবার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।
বিজনেস আই/