ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৬ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৪০৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৬ কোটি ৩৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৭৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ২৩৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















