ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন

সিমটেক্সসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিমটেক্স ইনডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ২১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ১২৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাভেলো আইসক্রিম ১০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ৯ কোটি ৯৭ লাখ, ডমিনেজ স্টিল ৯ কোটি ৭৪ লাখ, ওরিয়ন ইনফিউশন ৯ কোটি ৫৫ লাখ, মুন্নু ফেব্রিক্স ৮ কোটি ৬৬ লাখ, প্রগতি ইন্স্যুরেন্স ৭ কোটি ৯৪ লাখ, একমি পেস্টিসাইডস ৭ কোটি ১৮ লাখ ও সায়হাম কটন ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ