পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি তার সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান বাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানিতে বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে। পরবর্তীতে, ব্যাংক এশিয়া সিকিউরিটিজে বাংলদেশ ব্যাংক ১২’শ মিলিয়ন টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন ১৫’শ কোটি টাকা ও পরিশোধিত মূলধন রয়েছে ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার রয়েছে ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬টি।
বিজনেস আই/



















