ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন

’বি’ ক্যাটাগরির ৮ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই অ্যালুমিনিয়াম, কাট্টালি টেক্সটাইল, বিডি থাই ফুড,এম.এল ডাইং, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোায়েটার অ্যান্ড স্পিনিং, ড্যাফোডিল কম্পিউটার্স ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস)।

বিডি থাই অ্যালুমিনিয়াম

বুধবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা  বা  ৯.৭৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৮০ পয়সা থেকে ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৪০ পয়সা থেকে ১৭ টাকা  ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

কাট্টালি টেক্সটাইল

কোম্পানিটির ১ টাকা বা ৯.৫২ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৭০ পয়সা থেকে ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৬০ পয়সা থেকে ১৫ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিডি থাই ফুড

কোম্পানিটির ১ টাকা ৩০ পয়সা বা ৯.৩৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ২০ পয়সা থেকে  ১৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৫০ পয়সা থেকে ১৭ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এম.এল ডাইং

কোম্পানিটির ৭০ পয়সা বা ৮.৪৩ শতাংশ দর বেড়ে  তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৩০ পয়সা থেকে ৯ টাকা ১০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৭০ পয়সা থেকে ১২ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া শেপার্ড ইন্ডাস্ট্রিজের ৫.৯৮ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৪.৬৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.৭৪ শতাংশ ও বিবিএসের ৩.১২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ