ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- জিলবাংলা, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিডি থাই ফুড ও বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ৪৯ মিনিট পরযন্ত ডিএসইতে জিলবাংলার স্ক্রিনে ১ লাখ ৫১ হাজার ৬৮৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে বিডি থাইয়ের স্ক্রিনে ১৫ লাখ ৩৯ হাজার ১২৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে বিডি থাই ফুড ও বিডি ওয়েল্ডিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/