ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ ১৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৪৪৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল ১০ কোটি ৭৭ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১০ কোটি ৫৫ লাখ, লাভেলো আইসক্রিম ৯ কোটি ৮১ লাখ, মুন্নু ফেব্রিক্স ৭ কোটি ৩২ লাখ, রানার অটো মোবাইলস ৬ কোটি ১৪ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্টের ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















