ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির ৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ফাইন ফুডস ২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

লাভেলো আইসক্রিম ১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ