ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে প্রকৌশল খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে প্রকৌশল খাতের শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস ক্যাবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, গোল্ডেন সন, বিবিএস, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ও রানার অটো মোবাইলস লিমিটেড।
বিবিএস কেবলস
মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ১০ পয়সা থেকে ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৬০ পয়সা থেকে ২৪ টাকা পরযন্ত লেনদেন হয়।
বিডি থাই অ্যালুমিনিয়াম
কোম্পানিটির ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৪০ পয়সা থেকে ১৭ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
দেশবন্ধু পলিমার
কোম্পানিটির ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৪০ পয়সা থেকে ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ২০ পয়সা থেকে ২৫ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
গোল্ডেন সন
কোম্পানিটির ১ টাকা বা ৯.৭১ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৪০ পয়সা থেকে ১১ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৭০ পয়সা থেকে ১৬ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া বিবিএসের ৯.০৯ শতাংশ, এস.আলম কোল্ড রোলড স্টিলের ৭.৮৯ শতাংশ ও রানার অটোমোবাইলসের ৬.৫২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/