ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

উত্থানে ফিরেছে সূচক

আগের দুই দিনের বড় পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা ২২ মিনিট পরযন্ত ডিএসইতে ২৪৫ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ১১৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার  ৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২৪৫টির, দর কমেছে  ৭৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ