ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল লিজিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৫৬টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ০.০৯ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ  ৮১ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর  ০.০৮ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৩  পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯.৪৬ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিংয়ের ৯.৪১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.৩৭ শতাংশ, বিআইএফসির ৮.৬৯ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৮.৩৩ শতাংশ,ফ্যামিলি টেক্সের ৭.৬৯ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ৭.৬৯ শতাংশ ও আমান কটন ফাইবার্সের ৬.৫৩ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ