ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ১০টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই অ্যালুমনিয়াম, বিডি থাই ফুড, জেনেক্স ইনফোসিস, ফু-ওয়াং ফুড, ইনটেক, একমি পেস্টিসাইডস, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিকস, বিবিএস ও ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
সোমবার কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ২০ পয়সা থেকে ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৪০ পয়সা থেকে ১৭ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিডি থাই ফুড
কোম্পানিটির ১ টাকা ১ পয়সা বা ৯.৪৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৬০ পয়সা থেকে ১২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৫০ পয়সা থেকে ১৭ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
জেনেক্স ইনফোসিস
কোম্পানিটির ১ টাকা ৯০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৪ টাকা ৫০ পয়সা থেকে ২৭ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৩০ পয়সা থেকে ৩৪ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ফু-ওয়াং ফুড
কোম্পানিটির ৬০ পয়সা বা ৫.৪১ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১১ টাকা ১০ পয়সা থেকে ১২ টাকা ১০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা থেকে ১৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইনটেকের ৪.০১ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৩.৫০ শতাংশ, গোল্ডেন সনের ৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ২.৭০ শতাংশ, বিবিএসের ২.৩২ শতাংশ, ডমিনেজ স্টিলের ২.০৬ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/