ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মচারী ইউনিয়নের (২০২৫-২৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোঃ জামাত আলী সভাপতি ও তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আইসিবি প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দুই বছরের জন্য অন্যান্য পদে নির্বাচিতরা হলেন নজির আহাম্মদ, ঊর্ধ্বতন সহ-সভাপতি; মোঃ হাছান খান ও সাইফুর রহমান, সহ-সভাপতি; জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক; মোঃ আনারুল ইসলাম ও মোঃ আল-মামুন প্রধান, সহ-সাধারণ সম্পাদক; মোহাম্মদ আলী আজীম খান, কোষাধ্যক্ষ; মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক এবং মোঃ ইমতিয়াজ হোসেন দুলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক; মোঃ সোহানুর রহমান সাগর, দপ্তর সম্পাদক ও মোঃ ফয়সাল, প্রচার সম্পাদক।
আইসিবি কর্মচারী ইউনিয়নের (২০২৫-২৭) কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান ২৬/১১/২০২৫ তারিখে আইসিবি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ বিভিন্ন স্তরের কর্মচারীগণ উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।