ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির ১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ডাচ-বাংলা ব্যাংক ১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
বিজনেস আই/



















