ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরির ৮ শেয়ারে লালবাতি

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৩০৬টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’জেড’ ক্যাটাগরির ৮ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- লুব-রেফ বিডি, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং, ম্যাকসন্স স্পিনিং, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস, জিএসপি ফিন্যান্স ও এপোলো ইস্পাত লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লুব-রেফ বাংলাদেশ

আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ১৮.৯০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সা  দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৯০ পয়সা থেকে ১১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন  ৯ টাকা থেকে সর্বোচ্চ ১৭ টাকা পরযন্ত লেনদেন হয়।

ফারইস্ট ফাইন্যান্স

’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা  ১০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯০ টাকা ৯০ পয়সা থেকে  টাকা  পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৬১পয়সা থেকে সর্বোচ্চ ৫ টাকা পরযন্ত লেনদেন হয়।

পিপলস লিজিং

কোম্পানিটির শেয়ার দর ০.০৯ পয়সা বা ১০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৮১ পয়সা থেকে  ৮৩ পয়সা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া ’জেড’ ক্যাটাগরির প্রিমিয়ার লিজিংয়ের ১০ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৩৭ শতাংশ,ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.০৯ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৮.৬৯ শতাংশ, এপোলো ইস্পাতের ৮.৩৩ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ