ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ১৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৮৪২ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ১৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ১১ কোটি ৭০ লাখ, শাহজিবাজার পাওয়ার ১১ কোটি ৬৪ লাখ,সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১০ কোটি ৫৭ লাখ, ইস্টার্ণ লুডব্রিকেন্টস ১০ কোটি ১ লাখ, সোনালী পেপার ৯ কোটি ৯১ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৯ কোটি ৪৭ লাখ ও সিভিও পেট্রো কেমিক্যাল ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















