ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২:২২ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ২১ খাতে সবুজবাতি

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ২১ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের সবুজবাতি জ্বলছে অর্থাৎ মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ৮.৫৬ শতাংশ দর বেড়েছে। সাধারণ বীমা খাতে ৭.৫৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা কাগজ খাতে ৭.১৫ শতাংশ দর বেড়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- জীবন বীমা খাতে ৬.৬১ শতাংশ, সিরামিক খাতে ৫.৮৪ শতাংশ, বস্ত্র খাতে ৫.৮২ শতাংশ,মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৫.০৫ শতাংশ, সিমেন্ট খাতে ৪.৩২শতাংশ, ট্যানারি খাতে ৪.১ শতাংশ, আর্থিক খাতে ৩.২১  শতাংশ, প্রকৌশল খাতে ৩.০৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.০২ শতাংশ, ফার্মা খাতে ২.৭৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৪ শতাংশ, ব্যাংক খাতে ২.৩২ শতাংশ, খাদ্য খাতে ১.৭৩ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৬৩ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে ১.৩৩ শতাংশ, বিবিধ খাতে ১.২৬ শতাংশ ও পাট খাতে দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ