বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫৯.১৩ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসইর টাকার অংকে লেনদেন ও বাজার মূলধন দুটোই ইতিবাচক অবস্থানে ফিরেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৫৯ দশমিক ১৩ পয়েন্ট বা ৩ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৬.৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩৮.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে।আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩৫টির, কমেছে ৩২টির এবং অপরবর্তিত রয়েছে ১২টির।
বিজনেস আই/