সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৬৭ কোটি ৪৯ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা ১২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
খান ব্রাদার্স ৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস ৯ কোটি ১ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৯১ লাখ, ন্যাশনাল ব্যাংক ৪ কোটি ২০ লাখ, ডমিনেজ স্টিল ৪ কোটি ২ লাখ, লাভেলো আইসক্রিম ৩ কোটি ৪৫ লাখ, ব্রাক ব্যাংক ৩ কোটি ২৯ লাখ ও ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/