সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২টি বা ৮.৪৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বাংলদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমে ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা কোহিনুর কেমিক্যালের ৯.৩৮ শতাংশ দর কমে সর্বশেষ ৫০৮ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬০ টাকা ৬০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৭.২১ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল বাংলাদেশ ৬.৮৭ শতাংশ,এনার্জি প্যাক পাওয়ার ৬.২৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪.৪৩ শতাংশ, লাভেলো আইসক্রিম ৪.২২ শতাংশ, নর্দার্ণ জুট ৩.৭৫ শতাংশ, মেঘনা পেট ৩.২৭ শতাংশ ও হা-ওয়েল টেক্সটাইলের ৩.০৭ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/