পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি রবিবার, ৩০ নভেম্বর শেয়ার লেনদেনে ফিরবে।
কোম্পানিগুলো হলো- জুট স্পিনার্স, জিবিবি পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, ওয়াটা কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ, কুইন সাউথ টেক্সটাইল ও পদ্মা অয়েল পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রের্কড ডেটের কারণে আজ ২৭ নভেম্বর,বৃহস্পতিবার কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রয়েছে। আগামী রবিবার কোম্পানিগুলোর লেনদেন যথানিয়মে চালু হবে।
বিজনেস আই/