ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ২:২৩ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৬ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন, দেশ গার্মেন্টস, কে অ্যান্ড কিউ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামকিস ও বিডি অটোকার্স লিমিটেড।

জিকিউ বলপেন

বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৬০ পয়সা বা ৮.৭২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয়  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৪৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪১২ টাকা  ৫০ পয়সা থেকে ৪৪৪ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার  ১১৮ টাকা ৩০ পয়সা থেকে ৬১৮ টাকা পরযন্ত লেনদেন হয়।

দেশ গার্মেন্টস

কোম্পানিটির ৮ টাকা ২০ পয়সা বা ৮.২৮ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯৯ টাকা থেকে ১০৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৯ টাকা থেকে ১৪৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

কে অ্যান্ড কিউ

কোম্পানিটির ২৬ টাকা ৮০ পয়সা বা ৭.২৮ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৬৬ টাকা ২০ পয়সা থেকে  ১৮২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার  টাকা পয়সা থেকে ৪৯৮ টাকা  ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

মুন্নু সিরামিকস

কোম্পানিটির ৩ টাকা ৭০ পয়সা বা ৪.৭৫ শতাংশ দর বেড়ে  তালিকার ৭ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৮ টাকা ৩০ পয়সা থেকে ৮৩ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৮ টাকা থেকে  টাকা ১০২ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া  বিডি অটোকার্সের ৪.৬৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ