পুঁজিবাজারের কাঠামোকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্য নিয়ে খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইকুইটি সিকিউরিটিজের পাবলিক অফার) বিধিমালা, ২০২৫’ প্রসঙ্গে অংশীজনদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বিস্তৃত আলোচনা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের পুঁজিবাজারে নতুন কোম্পানির প্রবেশকে আরও সুগম ও নিয়মবদ্ধ করতেই এই নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাবলিক অফার রুলস-২০২৫এর বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে পুঁজিবাজার অংশীজনদের সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি’র মাল্টিপারপাস হলে বেলা ১০:০০টায় বৈঠকটি শুরু হয়। বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অনুষ্ঠিত সভায় পুঁজিবাজারের অংশীজনদের সাথে খসড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইকুইটি সিকিউরিটিজের পাবলিক অফার) বিধিমালা, ২০২৫’নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।সভায় পুঁজিবাজার অংশীজনরা খসড়া পাবলিক অফার রুলস-২০২৫ এর বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসি’র কমিশনার মোঃ সাইফুদ্দিন সিএফএ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট হোসেন সাদাত, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ,বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর সভাপতি মাজেদা খাতুন, পাবলিক প্রাইভেট পার্টর্নারশিপ কর্তৃপক্ষ এর পরিচালক মোহাঃ আশরাফুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফারজানা জাহান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) এর নির্বাহী পরিচালক মোঃ তারেক কামাল, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ, ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) এমডি ও সিইও মো. আব্দুল মোতালেব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE) এর চিফ রেগুলেটরি অফিসার (CRO) মোহাম্মদ মাহাদি হাসান, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর কাউন্সিল সদস্য মোঃ ইয়াসিন মিয়া ও জিয়াউর রহমান জিয়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল সৈয়দ আমিরুল ইসলাম, ঢাকা ব্যাংকসিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃনাফিজ আল তারিক, এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমিত পোদ্দার, বিএমবিএ এর নির্বাহী কমিটির সদস্য ইফতেখার আলম, সিএফএ সোসাইটির চেয়ারম্যান মোঃ মিনহাজ জিয়া, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এইচ এ মামুন, এসএমই ফাউন্ডেশন এর সহকারী ব্যবস্থাপক আছিয়া আকতার পপসি এবং বিএসইসিরনির্বাহী পরিচালকবৃন্দ, বিএসইসির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো অনেকে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার (২৬ নভেম্বর) বিএসইসি পুঁজিবাজারের শীর্ষ ইস্যুয়ার প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইকুইটি সিকিউরিটিজের পাবলিক অফার) বিধিমালা, ২০২৫’নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
বিজিনেস আই/