ঝিনাইদহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলার ফুরসন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের শাহাবুল মোল্লা ও হায়দার মন্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি দুই গ্রুপের মধ্যে বেশ কয়েক বার মারামারি ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত উভয় পক্ষের ১০ জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।