পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলো ইতোমধ্যে প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ কছে। এর মধ্যে ওষুধ খাতে তালিকাভুক্ত ৩৪ কোম্পানির মধ্যে ২৪ কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস প্রকাশ করেছে। এখাতের ১০ কোম্পানির ইপিএস বেড়েছে।
ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, ইবনে সিনা, কোহিনুর কেমিক্যাল, ফার্মা এইড, রেনাটা, স্যালভো কেমিক্যাল, স্কয়ার ফার্মা ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।
একমি ল্যাবরেটরিজ
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৫-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ দশমিক ০১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ২ দশমিক ৬১ পয়সা। অর্থাৎ কোম্পানিটির আয় বেড়েছে দশমিক ৪ পয়সা বা ১৫ শতাংশ।

এশিয়াটিক ল্যাবরেটরিজ
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ দশমিক ২৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল দশমিক ২৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১ টাকা বা ৪১৬ শতাংশ।
বিকন ফার্মা
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৫৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে দশমিক ৭ পয়সা বা ৪৫ শতাংশ।
ইবনে সিনা
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৭২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ৪ দশমিক ৩৬ পয়সা বা ১৬০ শতাংশ।
কোহিনুর কেমিক্যাল
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৩ টাকা ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১ দশমিক ১৩ পয়সা বা ৩৩ শতাংশ।
ফার্মা এইড
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৫ টাকা ৬৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১ দশমিক ১৫ পয়সা বা ২০ শতাংশ।
রেনাটা
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৫ টাকা ১৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১ দশমিক ২৮ পয়সা বা ২৪.৬৬ শতাংশ।
স্যালভো কেমিক্যাল
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.১৪ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ০.১৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে দশমিক ০১ পয়সা বা ৮ শতাংশ।
স্কয়ার ফর্মা
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ৬ টাকা ৮৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ১ দশমিক ৪৮ পয়সা বা ২২ শতাংশ।
ওয়াটা কেমিক্যাল
বছরের প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৬৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ০.৩১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে দশমিক ৩৬ পয়সা বা ১১৬ শতাংশ।
বিজনেস আই/


















