পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (২৭ নভেম্বর), বৃহস্পতিবার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি হচ্ছে- সিলভা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, আমান ফিড ও আমান কটন ফাইবার্স লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ৩০ নভেম্বর, রবিবার। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর, সোমবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

বিজনেস আই/


















