পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির লেনদেন আগামীকাল ২৭ নভেম্বর, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, জিবিবি পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, ওয়াটা কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ, কুইন সাউথ টেক্সটাইল ও পদ্মা অয়েল পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বুধবার কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ৩০ নভেম্বর, রবিবার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।

বিজনেস আই/


















